প্রিন্ট এর তারিখঃ May 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 5, 2026 ইং
বরগুনা সদরে বিশেষ অভিযানে ২১ পিস ইয়াবা, নগদ ১০,৭৫০ টাকা ও মোটরসাইকেলসহ ১ জন গ্রেফতার

বরগুনা প্রতিনিধি : আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মানে মাদকমুক্ত, চাঁদামুক্ত, অবৈধ দখলদার মুক্ত, এবং কিশোর গ্যাং মুক্ত সৃজনশীল সমাজ গঠনের বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন।
বরগুনা জেলার সদর থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার অফিসার/ফোর্সের সহায়তায় বরগুনা জেলার বরগুনা সদর থানাধীন ০১নং বদরখালী ইউনিয়নের ০৩নং ওয়ার্ড কুমরাখালী ফুলতলা আবাসনের সামনে ফুলতলা টু আপগ্রেড বাজারগামী পাকা রাস্তার উপর হতে ২১ (একুশ) পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের ১০৭৫০/- টাকা এবং একটি মোটর সাইকেল সহ মোঃ হাসিব শিকদার (২৬) নামের এক জনকে গ্রেফতার করা হয়।
যার অবৈধ বাজার মূল্য ৩০০×২১= ৬,৩০০ (ছয় হাজার তিন শত) এবং মাদক বিক্রয়ের ১০৭৫০/- টাকা।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বরগুনার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News