প্রিন্ট এর তারিখঃ May 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 5, 2026 ইং
রবীন্দ্র-নজরুল জন্মবার্ষিকী ২০২৬ উপলক্ষে বরগুনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বরগুনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর জন্মবার্ষিকী ২০২৬ উদযাপন উপলক্ষে আগাম প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের পায়রা সম্মেলন কক্ষে এ সভা আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) শাহনেওয়াজ সেলিম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার তন্ময়, বরগুনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজবুল কবির, জেলা শিক্ষা কর্মকর্তা (ডিপিও) আবু জাফর সালেহ এবং জেলা তথ্য কর্মকর্তা সেলিম মাহমুদসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উক্ত সভায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, সাংস্কৃতিক আয়োজন, শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণ এবং সার্বিক প্রস্তুতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি অনুষ্ঠানটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News