প্রিন্ট এর তারিখঃ May 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 6, 2026 ইং
আত্মসমর্পণ করে ইরানকে সাদা পতাকা ওড়ানোর আহ্বান ট্রাম্পের

ইরানকে আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, পরিস্থিতি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে, ইরানের উচিত ‘আত্মসমর্পণের সাদা পতাকা’ ওড়ানো।
ট্রাম্প বলেন, ‘তারা (ইরান) খুব গর্বিত... কিন্তু তাদের আত্মসমর্পণের সাদা পতাকা ওড়ানো উচিত।
তিনি আরো বলেন, তেহরান যুদ্ধের হুমকি দিলেও গোপনে একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। তিনি বলেন, ‘তারা এখন শুধু লোক দেখানো খেলা খেলছে। তবে আমি আপনাদের বলছি, তারা প্রকৃতপক্ষে একটি চুক্তি করতে চায়। তাদের নিজেদের সামরিক শক্তি পুরোপুরি নিঃশেষ হয়ে গেছে, তাই তারা চুক্তি করতে চায়।’
ইরানি বন্দরগুলোতে মার্কিন অবরোধের প্রশংসা করে ট্রাম্প বলেন, ‘এটি একটি ইস্পাতের খণ্ডের মতো মজবুত। কেউ এই অবরোধ ভাঙার সাহস দেখাবে না। আমি মনে করি, এটি খুব কার্যকরভাবে কাজ করছে।’
সূত্র: রয়টার্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News