প্রিন্ট এর তারিখঃ May 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 6, 2026 ইং
বিজয় মিছিলেই ভাঙচুরের অভিযোগ, মাংসের দোকান গুঁড়িয়ে দিলো বিজেপি সমর্থকরা

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বড় জয়ের পর বিভিন্ন স্থানে সহিংসতার অভিযোগ উঠছে। বুধবার (৬ মে) ভারতের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে এমন তথ্য উঠে এসেছে।
সবচেয়ে আলোচিত ঘটনা ঘটেছে কলকাতা শহরের ঐতিহ্যবাহী নিউমার্কেট এলাকায়। অভিযোগ করা হয়েছে, একটি বিজয় মিছিল থেকে একটি মাংসের দোকান বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়।
এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ডেরেক ও'ব্রায়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি দাবি করেন, কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই এ হামলা চালানো হয়েছে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, সংশ্লিষ্ট বিজয় মিছিলের জন্য পুলিশের অনুমতিও ছিল।
তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মিছিলের অনুমতি থাকলেও বুলডোজার ব্যবহারের কোনো অনুমোদন দেওয়া হয়নি। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।
এদিকে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে, রাজ্যের বিভিন্ন জেলায় তাদের দলীয় কার্যালয়ে হামলা, দখল ও ভাঙচুরের ঘটনা ঘটছে। সাম্প্রতিক এই ঘটনাগুলোকে কেন্দ্র করে পুরো পশ্চিমবঙ্গজুড়ে উত্তেজনা বিরাজ করছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News