প্রিন্ট এর তারিখঃ May 7, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 7, 2026 ইং
জামালপুরে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণে ৩ জনের মৃত্যুদণ্ড

জামালপুরে দলবেঁধে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। তবে এ মামলার প্রধান আসামি সাদিককে খালাস পেয়েছেন।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী কৌসুলি মো. ফজলুল হক।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের শিলদহ এলাকার আব্দুস সোবহানের ছেলে শিপন (২১), সিদ্দিক মোল্লার ছেলে ইব্রাহিম (২৭) ও আরমান আলীর ছেলে ইউসুফ আলী (২২)।
মামলায় খালাস দেওয়া হয় একই এলাকার মুনতাজের ছেলে মো. সাদিককে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News