প্রিন্ট এর তারিখঃ May 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 10, 2026 ইং
কলারোয়ায় দাখিল পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় সামির হোসেন (১৫) নামে এক দাখিল পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ মে) সকালে উপজেলার সোনাবাড়িয়া গ্রামের দক্ষিণপাড়ার একটি আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সামির হোসেন একই এলাকার মারুফ হোসেনের ছেলে। তিনি সোনাবাড়িয়া দাখিল মাদরাসা থেকে চলতি বছর দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতের কোনো এক সময় বাড়ির পাশের একটি আমবাগানে সবার অজান্তে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন সামির হোসেন। সকালে এলাকাবাসী তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পরিবারের কোনো আপত্তি না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News