প্রিন্ট এর তারিখঃ May 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 13, 2026 ইং
লেবাননে জাতিসংঘ ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা

লেবাননে মোতায়েন জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী জানিয়েছে, গত কয়েক দিনে তাদের একাধিক ঘাঁটিতে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলা হয়েছে। এ ঘটনার পর শান্তিরক্ষী মিশনটি ইরান-সমর্থিত হিজবুল্লাহ ও ইসরায়েল—উভয় পক্ষকে তাদের অবস্থানের আশপাশে যেকোনো ধরনের সামরিক তৎপরতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
এদিকে, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাত আবারও তীব্র হয়ে উঠেছে। লেবাননের স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, আজ ইসরায়েলি বিমান হামলায় এক মা ও তার দুই সন্তানসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News