প্রিন্ট এর তারিখঃ May 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 14, 2026 ইং
ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক শুরু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বৈঠক শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
বিবিসি নিউজ জানিয়েছে, বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির দেশের শীর্ষ নেতারা গ্রেট হল অব দ্য পিপলের বিশাল সম্মেলন কক্ষে বৈঠকে বসেছেন।
চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি-এর তথ্য অনুযায়ী, ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট। তবে শি জিনপিংয়ের সঙ্গে থাকা চীনা প্রতিনিধিদলের সদস্যদের নাম প্রকাশ করা হয়নি।
বৈঠকের শুরুতে ট্রাম্প বলেন, তিনি বিশ্বের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে এসেছেন শি জিনপিংকে সম্মান জানাতে। তিনি উল্লেখ করেন, দুই দেশের মধ্যে অতীতে কোনো সমস্যা দেখা দিলেও তা দ্রুত আলোচনার মাধ্যমে সমাধান করা হয়েছে।
ট্রাম্প আরও বলেন, এই বৈঠককে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সম্মেলন হিসেবে দেখা হচ্ছে এবং তিনি আলোচনা ফলপ্রসূ হবে বলে আশাবাদী। একই সঙ্গে শি জিনপিংয়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও তুলে ধরে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক আগে কখনও এত ভালো ছিল না।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News