প্রিন্ট এর তারিখঃ May 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 15, 2026 ইং
সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্যুতে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় অচলাবস্থা: আরাঘচি

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্যুতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কার্যত অচলাবস্থা তৈরি হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
নয়াদিল্লিতে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে আরাঘচি বলেন, এই ইস্যুতে দুই পক্ষের অবস্থান এখনো একমত না হওয়ায় আলোচনা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
তিনি জানান, আপাতত সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে কোনো ধরনের দরকষাকষি বা আলোচনা চলছে না। তবে ভবিষ্যতে আলোচনার পরবর্তী ধাপে বিষয়টি আবারও উত্থাপন করা হবে বলে ইঙ্গিত দেন তিনি।
সূত্র: আল জাজিরা
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News