প্রিন্ট এর তারিখঃ May 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 26, 2025 ইং
সামরিক কর্মকর্তা শাদমানির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান

ইরান আনুষ্ঠানিকভাবে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি’র খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার আলী শাদমানির মৃত্যুর কথা স্বীকার করেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ ওই সদর দপ্তরের একটি বিবৃতি উদ্ধৃত করেছে। খবর-বিবিসি
এতে বলা হয়েছে, গত সপ্তাহে ইসরায়েলি হামলার পর আঘাতের কারণে শাদমানির মৃত্যু হয়েছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী ১৭ জুন এক বিবৃতিতে ঘোষণা করেছিল যে "সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে" শাদমানিকে হত্যা করা হয়েছে।
শাদমানি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একজন সহযোগী ছিলেন এবং দেশটির ‘যুদ্ধকালীন প্রধান কর্মী’ হিসেবে পরিচিত ছিলেন। ইসরায়েলি বিমান হামলায় তার পূর্বসূরী গোলাম আলী রশিদ নিহত হওয়ার পর ১৩ জুন তাকে খাতাম আল-আম্বিয়ার কমান্ডার হিসেবে নিযুক্ত করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News