প্রিন্ট এর তারিখঃ May 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 9, 2025 ইং
যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে অলিম্পিয়াডে পদকজয়ী ছয় শিক্ষার্থী

আন্তর্জাতিক গণিত ও জীববিজ্ঞান অলিম্পিয়াডে ব্রোঞ্জপদক জয়ী ছয় শিক্ষার্থীর সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা ও সাফল্যের গল্প তুলে ধরেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, “তোমাদের কথা শুনে খুব আনন্দিত হলাম। নিজেদের আগ্রহ আর পরিশ্রমে এত দূর এগিয়ে আসা সত্যিই অনুপ্রেরণাদায়ক। তোমাদের এই উদ্যম আমাদেরও উৎসাহিত করে।”
পদকজয়ী শিক্ষার্থীরা:
আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড (IBO) ২০২৫ – ব্রোঞ্জপদক:
১. আরিজ আনাস (সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ)
২. হা-মিম রহমান (নটর ডেম কলেজ)
৩. ফারাবিদ বিন ফয়সাল (মাস্টারমাইন্ড স্কুল)
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (IMO) ২০২৫ – ব্রোঞ্জপদক:
৪. জিতেন্দ্র বড়ুয়া (বাকলিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম)
৫. জাওয়াদ হামীম চৌধুরী (আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ)
৬. তাহসিন খান (ময়মনসিংহ জিলা স্কুল)
সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার, গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, সাধারণ সম্পাদক এ এ মুনির হাসান, জীববিজ্ঞান অলিম্পিয়াড কমিটির সভাপতি ড. রাখহরি সরকার এবং সাধারণ সম্পাদক ড. মুহাম্মদ তারিখ আরাফাত।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News