প্রিন্ট এর তারিখঃ Apr 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 25, 2025 ইং
যুক্তরাষ্ট্র কি জামায়াতকে ক্ষমতায় দেখতে চায় ?

বর্তমান সময়ে বাংলাদেশে রাজনৈতিক আলোচনায় ব্যাপকভাবে উঠে আসছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিশেষ করে ডাকসু ও জাকসু নির্বাচনে শিবিরের জয় পর জামায়াতকে কেন্দ্র করে নতুন বিতর্ক ও কৌতূহল দেখা দিয়েছে।
ভারতীয় গণমাধ্যম ‘এই সময়’-এ প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, মার্কিন কূটনীতিকদের দৃষ্টিকোণ থেকে জামায়াতের জনপ্রিয়তা ও সম্ভাব্য সরকারের ভূমিকা নিয়ে বিভিন্ন বিশ্লেষণ উঠে এসেছে। প্রতিবেদনে নাম উল্লেখ না করা এক কূটনীতিক বাংলাদেশে জামায়াতকে ‘সংগঠিত ও প্রগতিশীল ইসলামি দল’ হিসেবে আখ্যায়িত করেছেন এবং এই পাঁচটি কারণ তুলে ধরেছেন, যা যুক্তরাষ্ট্রের কাছে দলটিকে আকর্ষণীয় করে তোলে:
নেতারা উচ্চশিক্ষিত এবং ব্যবসায়িকভাবে সফল।
আচরণ ও ভদ্রতার দিক থেকে যোগাযোগযোগ্য।
ইতিহাসে ভিন্ন পদক্ষেপের কারণে তারা নির্যাতিত ও মানবাধিকার বঞ্চিত।
গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি তাদের বিশ্বাস।
ইসলামি শক্তি হলেও তালেবান-শৈলীর নয়, বরং প্রগতিশীল।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মার্কিন কূটনীতিকদের ধারণা, ৮০-৮৫ শতাংশ মুসলমানের দেশে জামায়াত সরকারে এলে ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। তারা শৃঙ্খলাবদ্ধ দল এবং সুযোগ পেলে দেশের জন্য কার্যকর ভূমিকা রাখতে সক্ষম।
এ বিষয়ে কূটনীতিকের মন্তব্য, “দলটি যদি ক্ষমতায় আসে, মানুষ তাদের কার্যক্রম বিচার করবে। যদি সেবার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়, জনগণ সরে যাবে।”
এই প্রতিবেদন নতুন করে প্রশ্ন উত্থাপন করেছে—জাতীয় ও আন্তর্জাতিক স্তরে জামায়াতের সম্ভাব্য রাজনৈতিক প্রভাব ও যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি কতটুকু গুরুত্বপূর্ণ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News