প্রিন্ট এর তারিখঃ Apr 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 6, 2025 ইং
মেজর (অব) মোহাম্মদ আলী সুমন গ্রেফতার

কুমিল্লার দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য সুবিদ আলী ভূঁইয়ার ছেলে মেজর (অব) মোহাম্মদ আলী সুমনকে গ্রেফতার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলনে সহিংসতায় দায়ের হওয়া হত্যার মামলায় তাকে ধৃত করা হয়।
রোববার (৫ অক্টোবর) গভীর রাতে ঢাকার গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাকে দাউদকান্দি মডেল থানা পুলিশ গ্রেফতার করে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি জুনায়েত চৌধুরী।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধৃত আসামিকে গ্রেফতার করা হয়েছে। মোহাম্মদ আলী সুমনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রিফাত ও বাবু হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তিনি আন্দোলন দমনে সহিংসতার নেতৃত্ব দিয়েছিলেন।
সোমবার (৬ অক্টোবর) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News