প্রিন্ট এর তারিখঃ Apr 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 11, 2025 ইং
ঢাকা লকডাউন প্রচারণায় গুজব ছড়ানোর অভিযোগে যুবলীগ নেতা আটক

ঢাকা লকডাউন কর্মসূচি সফল করতে ফেসবুকে গুজব ছড়ানো ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অভিযোগে সুনামগঞ্জের তাহিরপুরে যুবলীগের এক নেতা আটক হয়েছেন। আটক ব্যক্তির নাম বালিজুরি ইউনিয়ন যুবলীগের সভাপতি জিয়া উদ্দিন। সোমবার রাত ১২টার দিকে তাহিরপুর থানা পুলিশ তাকে আটক করে।
পুলিশ জানায়, জিয়া উদ্দিন ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে সফল করার লক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট দিচ্ছিলেন এবং স্থানীয়ভাবে প্রচারণা চালাচ্ছিলেন।
তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম বলেন, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে গুজব ও উসকানিমূলক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News