প্রিন্ট এর তারিখঃ May 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 13, 2025 ইং
নাশকতা পরিকল্পনার অভিযোগে দুই আ.লীগ নেতা আটক

আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা-সিলেট মহাসড়কে নাশকতা ও অপতৎপরতার পরিকল্পনার অভিযোগে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা থেকে দুই আ.লীগ নেতা আটক হয়েছেন।
বুধবার রাতে নবীগঞ্জ উপজেলার গোপলারবাজার এলাকায় পুলিশ অভিযান চালিয়ে আটক করে দেবপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী আকবর এবং একই ওয়ার্ড যুবলীগের সভাপতি আতাউর রহমানকে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান জানান, ১৩ নভেম্বর ঢাকা-সিলেট মহাসড়কে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করার গোপন সংবাদে তারা অভিযান চালায় এবং অভিযুক্তদের আটক করে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News