ঢাকা

চাঁপাইনবাবগঞ্জ থেকে আন্ত:নগর ট্রেন চালুতে বুলবুলের প্রতিশ্রুতি, হারুনের ‘না’

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের রাজনৈতিক অঙ্গন। বিশেষ করে রেল যোগাযোগ ও উন্নয়ন প্রকল্প নিয়ে দুই হেভিওয়েট এমপি পদপ্রার্থী পরস্পরবিরোধী অবস্থান সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

আন্তঃনগর ট্রেন চালুতে হারুনের অনীহা:

সম্প্রতি সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ দাবি করেছেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর দুরুত্ব বেশি নয়। তাই জেলা শহর থেকে যে কেউ রাজশাহী গিয়ে সেখান থেকে ঢাকাগামী ট্রেন ধরে ঢাকার উদ্দেশে রওনা দিতে পারে। তিনি চাঁপাইনবাবগঞ্জ থেকে নতুন করে আন্তনগর ট্রেন দাবি ও উদ্যোগ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি সাফ জানিয়ে দেন, এখন যদি আরও দুইটা আন্তনগর ট্রেন চালু করা হয় তাহলে  যাত্রী পাওয়া যাবে না। তিনি আরও উল্লেখ করেন,  ঢাকাগামী বাসগুলো  দিনে তিন-চারটি টিপ মারে তাই আর আন্তনগর ট্রেন চালু করলে যাত্রী পাওয়া যাবে না। যাত্রী সংকটসহ ব্যবসায়িক কারণের কথা  উল্লেখ করে তিনি এই মুহূর্তে জনসাধরনের নতুন ট্রেনের দাবিকে ‘না’ বলছেন। তার এই অবস্থানকে তার দলীয় কর্মীরা 'বাস্তববাদী' বললেও সাধারণ জনগণ একে উন্নয়নের পথে বাধা হিসেবে দেখছেন।
গত ৬ জানুয়ারি মঙ্গলবার রাতে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। 

বুলবুলের পাল্টা প্রতিশ্রুতি:

অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুল তার নির্বাচনী প্রচারণায় রেল যোগাযোগ ব্যবস্থাকে আধুনিকায়নের প্রধান হাতিয়ার হিসেবে তুলে ধরছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন
যে, নির্বাচিত হলে আন্তঃনগর ট্রেনের সংখ্যা বৃদ্ধি করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও জানান, রাজশাহী রুটে শাটল ট্রেনের সংখ্যা বাড়ানো হবে, যাতে শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতে ভোগান্তি কমে আসে।নির্বাচিত হলে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে উল্লেখ করে নূরুল ইসলাম বুলবুল বলেন, এর মাধ্যমে আমদানি-রপ্তানি কার্যক্রম জোরদার হবে এবং চাঁপাইনবাবগঞ্জ একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রেল হাবে পরিণত হবে।
বুলবুলের এই প্রতিশ্রুতিতে চাঁপাইনবাবগঞ্জের বেশিরভাগ মানুষ খুশি এবং তারা চাঁপাইনবাবগঞ্জ থেকে আন্তঃনগর ট্রেন চালু হওয়ার বিষয়ে আশাবাদী। 
৮ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে এক ফেসবুক ভিডিও বার্তার মাধ্যমে তিনি এসব কথা বলেন।



কমেন্ট বক্স