ঢাকা

কি কথা হলো দুই জাতীয় নেতার ?

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি সংগৃহীত ছবি সংগৃহীত


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানিয়েছেন ডা. শফিকুর রহমান


রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসায় যান তারেক রহমান। সাক্ষাৎ শেষে ফেসবুক পোস্টে তিনি লেখেন, তারেক রহমানের এই আগমন জাতীয় রাজনীতির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।

জামায়াত আমির বলেন, সংলাপ ও দায়িত্বশীলতার মাধ্যমে রাজনৈতিক পরিপক্বতা ও পারস্পরিক শ্রদ্ধার নতুন অধ্যায় শুরু হবে বলে তিনি প্রত্যাশা করেন। একই সঙ্গে তিনি ফ্যাসিবাদমুক্ত, সার্বভৌম ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা তুলে ধরেন।

তিনি জানান, আলোচনায় তারেক রহমান নির্বাচন-পরবর্তী সহিংসতা এবং বিরোধী দলের কর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। এই আশ্বাসকে তিনি স্বাগত জানান এবং বলেন, কোনো নাগরিক যেন ভীতি বা নিরাপত্তাহীনতায় না থাকেন—এটাই সবার প্রত্যাশা।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১ দলীয় জোটের সঙ্গে মিলে একটি সমৃদ্ধ ও স্থিতিশীল রাষ্ট্র গঠনে কাজ করবে উল্লেখ করে তিনি বলেন, জাতীয় স্বার্থে নির্বাচিত সরকারকে সহযোগিতা করা হবে। তবে আদর্শিক বিরোধী দল হিসেবে সাংবিধানিক দায়িত্ব পালনে আপসহীন থাকার কথাও জানান তিনি। সরকারের জনকল্যাণমূলক উদ্যোগে সমর্থন থাকলেও জবাবদিহির প্রশ্নে তারা সোচ্চার থাকবেন বলে উল্লেখ করেন।

সন্ধ্যা ৭টার দিকে বাসায় পৌঁছে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারেক রহমান। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নজরুল ইসলাম এবং জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মুহাম্মদ তাহের উপস্থিত ছিলেন।




কমেন্ট বক্স