ঢাকা

বালিয়াডাঙ্গীতে ১০১ পিস ইয়াবাসহ সাইফুল্লাহ মাহামুদ সজীব গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : মিরর নিউজ ছবি : মিরর নিউজ

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৬ এপ্রিল ২০২৬) বিকেল ৩টা ২০ মিনিটে উপজেলার ৮ নম্বর বড়বাড়ী ইউনিয়নের রুপগঞ্জ ব্রিজ এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ সাইফুল্লাহ মাহামুদ সজীব (২৮)। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী থানা পুলিশ রুপগঞ্জ ব্রিজ এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে চালক তা অমান্য করে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে মোটরসাইকেলসহ তাকে আটক করে।

আটকের পর উপস্থিত সাক্ষীদের সামনে দেহ তল্লাশি চালিয়ে তার পরিহিত জিন্স প্যান্টের পকেট থেকে সাদা স্বচ্ছ পলিথিনে মোড়ানো ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক ওজন ১০ দশমিক ১ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ৩০ হাজার ৩০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি জানান, পলাতক আসামি রাশেদ আলীর কাছ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিলেন।

এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি-১০(ক)/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০৫/৬১, তারিখ-০৬/০৪/২০২৬)। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।




কমেন্ট বক্স