ঢাকা

যে ৬ শর্তে লেবানন-ইসরাইল যুদ্ধবিরতি

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

লেবানন ও ইসরাইল ১০ দিনের একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যা মঙ্গলবার (১৪ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে। যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দুই দেশের নেতাদের মধ্যে প্রথমবারের মতো বৈঠক আয়োজনের চেষ্টা চলছে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন-এর সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প বলেন, কয়েক ঘণ্টার মধ্যেই যুদ্ধবিরতি কার্যকর হবে।

পরে মার্কিন পররাষ্ট্র দপ্তর যুদ্ধবিরতির ছয়টি শর্ত প্রকাশ করে, যা উভয় পক্ষ মেনে নিয়েছে বলে জানানো হয়।

শর্তগুলো হলো—

১. ১৬ এপ্রিল বিকাল ৫টা থেকে উভয় দেশ সব ধরনের শত্রুতা বন্ধ রাখবে। প্রাথমিকভাবে ১০ দিনের জন্য এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে, যা স্থায়ী শান্তি আলোচনার পথ তৈরি করবে।

২. আলোচনায় অগ্রগতি হলে এবং লেবানন তার সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে পারলে, পারস্পরিক সম্মতিতে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো যাবে।

৩. ইসরাইল আত্মরক্ষার অধিকার বজায় রাখবে এবং সম্ভাব্য হামলার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে। তবে এ সময়ে লেবাননের ভেতরে স্থল, আকাশ ও সমুদ্রপথে কোনো আক্রমণাত্মক সামরিক অভিযান চালাবে না।

৪. আন্তর্জাতিক সহযোগিতায় লেবানন সরকার হিজবুল্লাহসহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীকে ইসরাইলের বিরুদ্ধে হামলা থেকে বিরত রাখতে কার্যকর পদক্ষেপ নেবে।

৫. লেবাননের নিরাপত্তা বাহিনীই দেশটির একমাত্র বৈধ প্রতিরক্ষা শক্তি হিসেবে স্বীকৃত থাকবে; অন্য কোনো গোষ্ঠী বা দেশের এ দাবি থাকবে না।

৬. আন্তর্জাতিক সীমান্ত নির্ধারণসহ অমীমাংসিত বিষয়গুলো সমাধানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সরাসরি আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে দুই দেশ, যাতে দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা যায়।



কমেন্ট বক্স