ঢাকা

দুই মাসের পেট্রোল ও অকটেন মজুত আছে: জ্বালানি মন্ত্রণালয়

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

দেশে আগামী দুই মাসের জন্য পেট্রোল ও অকটেনের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়।


বৃহস্পতিবার (৯ এপ্রিল) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানান, বর্তমানে দেশে ডিজেল মজুত আছে ১ লাখ ৪৩ হাজার ১৪৩ টন, অকটেন ৯ হাজার ৫৬৯ টন এবং পেট্রোল ১৬ হাজার ৮১২ টন।


তিনি বলেন, ডিজেলের বর্তমান বিক্রয়মূল্য প্রতি লিটার ১০০ টাকা হলেও প্রকৃত মূল্য প্রায় ১৫৫ টাকা। ফলে প্রতি লিটারে ৫৫ টাকা ভর্তুকি দিচ্ছে সরকার, যা মাসে প্রায় আড়াই থেকে ৩ হাজার কোটি টাকায় দাঁড়াচ্ছে।


মনির হোসেন চৌধুরী আরও জানান, আন্তর্জাতিক পরিস্থিতি স্বাভাবিক হলে তেলের দাম সমন্বয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


তিনি বলেন, একটি ক্রুড অয়েলবাহী জাহাজ বর্তমানে হরমুজ প্রণালি পার হওয়ার অপেক্ষায় রয়েছে। আরেকটি জাহাজ ১৮ এপ্রিল রওনা হওয়ার কথা রয়েছে এবং আরও একটি জাহাজ নিয়ে আলোচনা চলছে।


এদিকে, সারা দেশে অভিযান চালিয়ে এখন পর্যন্ত ৪ লাখ ৬৯ হাজার ৪২ লিটার তেল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা জোরদারে অন্তত তিন মাসের মজুত নিশ্চিত করার পরিকল্পনা করছে সরকার।





কমেন্ট বক্স