দেশে হাম ও হাম-সদৃশ উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতাল ভর্তি হয়েছে ৬৭৪ শিশু, আর হাম শনাক্ত হয়েছে ৬৪২ শিশুর শরীরে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত হাম-সদৃশ উপসর্গে মোট ১৪৩ শিশুর মৃত্যু হয়েছে, আর হাম সংক্রমণে মারা গেছে ২৩ শিশু।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া হাম আক্রান্ত শিশুটি ঢাকা বিভাগের। হাম-সদৃশ উপসর্গে মৃতদের মধ্যে ঢাকা বিভাগে একজন, রাজশাহী বিভাগে চারজন এবং সিলেট বিভাগে একজন।
উল্লেখ্য, হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৫৬০ শিশুকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২৩৭ শিশুর ছাড়পত্র ঢাকা বিভাগে এবং ৮৯ জন রাজশাহী বিভাগে।
এ পর্যন্ত দেশে হামে আক্রান্ত মোট শিশুর সংখ্যা ২,২৪১। সন্দেহজনক হাম উপসর্গ নিয়ে ভর্তি শিশু ৮,২৫১। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পাওয়া শিশুর সংখ্যা ৫,৮০১।
নিউজ ডেস্ক

