ঢাকা

আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থেকে তারা আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, এটি কোনো দল বা জোটের বিষয় নয়, বরং ‘বাংলাদেশকে রক্ষা করা এবং জুলাই গণ-অভ্যুত্থানের অর্জন ধরে রাখার বিষয়’।

রোববার (১২ এপ্রিল) ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, অতীতে অন্তর্বর্তী সরকারের সময়ে তারা সম্পূর্ণভাবে পাশে থাকতে না পারলেও সর্বোচ্চ চেষ্টা করেছেন। তিনি অভিযোগ করেন, সরকার জুলাই যোদ্ধাদের বিষয়ে বড় বড় কথা বললেও বাস্তব অগ্রগতির ক্ষেত্রে ঘাটতি রয়েছে।

তিনি আরও বলেন, জুলাই অধিদপ্তর ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন অন্তর্বর্তী সরকারের সময় গঠন করা হলেও এর বাস্তবায়নে ধীরগতি ও অনীহা দেখা যাচ্ছে।

এনসিপি আহ্বায়ক বলেন, তারা আবারও ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার জন্য প্রস্তুত এবং শহীদদের আত্মত্যাগ যাতে বৃথা না যায়, সে লক্ষ্যেই তাদের আন্দোলন চলবে।

তিনি বলেন, আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের পাশে তারা সবসময় থাকবে এবং ভবিষ্যতে রাজপথের সংগ্রামে তারাই সামনে থেকে নেতৃত্ব দেবেন।



কমেন্ট বক্স