ঢাকা

ইরানি বন্দরে মার্কিন অবরোধের সময় ঘোষণা করলেন ট্রাম্প

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপের বিষয়ে তার ঘোষণা পুনর্ব্যক্ত করেছেন। আজ সোমবার (১৩ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১০টা (জিএমটি ১৪:০০) থেকে এই অবরোধ শুরু হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

নিজের 'ট্রুথ সোশ্যাল' প্ল্যাটফর্মে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, "যুক্তরাষ্ট্র আগামী ১৩ই এপ্রিল সকাল ১০টায় (ইটি) ইরানের বন্দরে প্রবেশকারী বা বন্দর ত্যাগকারী জাহাজ অবরোধ করবে। এই বিষয়ে আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ!" মূলত ইরানি বন্দরে জাহাজের প্রবেশ এবং সেখান থেকে জাহাজ বের হওয়া বন্ধ করতেই যুক্তরাষ্ট্র এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।
সূত্র: আলজাজিরা



কমেন্ট বক্স