ঢাকা

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি: অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি:মিরর নিউজ ছবি:মিরর নিউজ
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ায় দা‌বি আদা‌য়ের ল‌ক্ষে অনির্দিষ্টকালের জন‌্য বাস চলাচল বন্ধ ক‌রে দি‌য়ে‌ছে পরিবহন শ্রমিকেরা। 
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল পাঁচটা থেকে অভ‌্যন্তরীণ সব রুটে কু‌ষ্টিয়ার মা‌লিক গ্রুপ ও মা‌লিক স‌মি‌তির যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

এতে কুষ্টিয়া-মেহেরপুর,কুষ্টিয়া-প্রাগপুর রু‌টে একেবা‌রেই বাস চলাচল বন্ধ র‌য়ে‌ছে। এছাড়া কুষ্টিয়া-খুলনা-যশোর, কুষ্টিয়া-রাজবাড়ী, কুষ্টিয়া-বরিশাল, কুষ্টিয়া-রাজশাহী, কুষ্টিয়া-পাবনা-সিরাজগঞ্জসহ অন‌্যান‌্য রুটে মা‌লিক গ্রুপ ও মা‌লিক স‌মি‌তির কোন বাস ছে‌ড়ে যায়‌নি। 

তবে ঢাকাগামী দূরপাল্লার বাসগুলো চলছে। এর ফলে ভোগান্তিতে পড়েছে সংশ্লিষ্ট রুটের যাত্রীরা। 
এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরতির ডাক দেয় জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।

এ ব্যাপারে জান‌তে চাইলে কুষ্টিয়া জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল আলম বলেন,বাস মি‌নিবাস মা‌লিক গ্রু‌পের সঙ্গে কু‌ষ্টিয়া-খুলনা-য‌শোর রু‌টে মোটর শ্রমিক ইউনিয়‌নের বাসও অন্তভুক্ত র‌য়ে‌ছে। অথচ আমা‌দের‌কে কোন সু‌যোগ সু‌বিধা দেওয়া হয় না। দুইটি দা‌বি‌তে মা‌লিক গ্রু‌পের সা‌থে আমা‌দের বৈঠক হ‌য়ে‌ছে। গত ১৫ এপ্রিলের ম‌ধ্যে দা‌বি‌ মে‌নে নেওয়ার আল্টি‌মেটাম দেওয়া হ‌য়ে‌ছিল। কিন্তু দা‌বি না মানাই আজ(শুক্রবার) সকাল থে‌কে মা‌লিক গ্রু‌পের বাস মি‌নিবাস চলাচল অ‌নি‌র্দিষ্টকা‌লের জন‌্য বন্ধ রাখা হ‌য়ে‌ছে। আমা‌দের সা‌থে একমত হ‌য়ে মা‌লিক স‌মি‌তির শ্রমিকরাও বাস চলাচল বন্ধ রে‌খে‌ছে। এতে কু‌ষ্টিয়ার কোন বাস ছে‌ড়ে যায়‌নি। 

কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান,এক সপ্তাহ আগে বাস মিনি বাস শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা দুটি দাবির কথা জানায়। এর একটি হল পরিবহন সংশ্লিষ্ট মালিক যেসব সুযোগ সুবিধা নেয় শ্রমিকদেরও একই সুযোগ সুবিধা দিতে হবে। দ্বিতীয়টি শ্রমিক সংগঠনের নামে একটি বাস কুষ্টিয়া থেকে খুলনা রুটে চলাচল করার অনুমোদন দিতে হবে। এসব দাবি পুরণ না করায় তারা আজ সকাল থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ রেখেছে। তবে ঢাকাগামী বাস চলছে।



কমেন্ট বক্স