(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় অবস্থিত ভোলাহাট উপজেলা এলাকার একমাত্র গুরুত্বপূর্ণ জ্বালানি বিক্রয় কেন্দ্র ভোলাহাট ফিলিং স্টেশন–এ সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের সরবরাহ সীমিত হয়ে পড়ায় সাধারণ গাড়ি চালক ও স্থানীয় পরিবহন খাতে ব্যাপক ভোগান্তি দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্ধারিত চাহিদার তুলনায় কম পরিমাণে তেল আসায় প্রতিদিন সকাল থেকেই পাম্পের সামনে দীর্ঘ সারি তৈরি হচ্ছে। অনেক চালক ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও প্রয়োজনীয় পরিমাণ পেট্রোল বা ডিজেল সংগ্রহ করতে পারছেন না। এতে করে পরিবহন ব্যয় বৃদ্ধি পাওয়ার পাশাপাশি যাত্রীসেবা ব্যাহত হচ্ছে।
ভুক্তভোগী চালকরা জানান, আগের তুলনায় এখন অনেক কম পরিমাণে তেল সরবরাহ করা হচ্ছে। ফলে দিনে একাধিকবার যাতায়াত করা যানবাহনগুলোও সময়মতো জ্বালানি পাচ্ছে না। বিশেষ করে বলার অর্থ করে ফসল আমবাগান এক্সপ্রে , বোরো ধানের সেচ, মোটরসাইকেল ও ছোট যানবাহন সহ চালকদের বেশি সমস্যায় পড়তে হচ্ছে।
এদিকে স্থানীয় পরিবহন মালিক ও চালকরা জানান
সামনে বোরো ধান কাটার মৌসুম দ্রুত স্বাভাবিক সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করার না হলে ভোগান্তিতে পরবে বলে দাবি জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করা না হলে স্থানীয় অর্থনীতি ও দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে স্থানীয়রা আশা করছেন, দ্রুত সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করে ভোগান্তি কমানো হবে।
চলমান এ সংকট সমাধানে জরুরি ব্যবস্থা গ্রহণ না করলে ভোলাহাটের সাধারণ জনগণ ও পরিবহন খাত আরও বড় ধরনের সমস্যার মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।
নিউজ ডেস্ক