ঢাকা

দেশে এলো হাম-রুবেলাসহ ১০ ধরনের টিকার নতুন চালান

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

দেশে হাম-রুবেলা ও ওরাল পোলিওসহ ১০ ধরনের টিকার নতুন চালান পৌঁছেছে।

বুধবার (৬ মে) বেলা পৌনে ১২টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ এই টিকার চালান এসে পৌঁছায়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন নিজে উপস্থিত থেকে চালানটি গ্রহণ করেন।

এই চালানে হাম-রুবেলা ও ওরাল পোলিওর পাশাপাশি বিসিজি, পেন্টাভ্যালেন্ট, পিসিভি এবং টাইফয়েডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ টিকা অন্তর্ভুক্ত রয়েছে।
চালান গ্রহণ শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে ১৫ লাখ ডোজ হামের টিকা এসেছে এবং ভবিষ্যতে টিকার কোনো সংকট থাকবে না বলে আশা করা হচ্ছে।
তিনি আরও বলেন, মাত্র ২৪ দিনের মধ্যে এসব টিকা দেশে এনে একটি বড় সাফল্য অর্জন করা হয়েছে। আগামী ১০ মে’র মধ্যে হামসহ আরও ১০ ধরনের প্রায় ১ কোটি ৮ লাখ ডোজ ভ্যাকসিন দেশে পৌঁছাবে বলেও জানান তিনি।




কমেন্ট বক্স