ঢাকা

শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারকে দেয়া হলো টিন ও নগদ অর্থ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : মিরর নিউজ ছবি : মিরর নিউজ

ফুলবাড়ি উপজেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়িতে চলতি মৌসুমে শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে দেয়া হয় টিন ও নগদ অর্থ। গত ৭ এপ্রিল উপজেলার ১নং এলুয়াড়ী ইউনিয়ন এর কয়েকটি গ্রামে ব্যাপক শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড় হানা দেয়। এতে চলতি বোরোধান এর ব্যাপক ক্ষতি সাধন হয়েছে সাথে সাথে  শিলাবৃষ্টিতে টিনের চালা ফুটো হয়ে নষ্ট হয়ে যায়। ফলে গ্রামের কৃষক ও সাধারণ মানুষ ব্যপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। 

ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতার লক্ষে ফুলবাড়ি উপজেলা প্রশাসন ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে ৮৩ জন কে মোট ৮৬ বাণ্ডিল ঢেউটিন ও বাণ্ডিল

প্রতি ৩০০০/= টাকা করে মোট দুই লক্ষ আটান্ন হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সামিউল ইসলাম ও ফুলবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান মোঃ নবিউল ইসলামসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।




কমেন্ট বক্স