ফুলবাড়ি উপজেলা প্রতিনিধিঃদিনাজপুরের ফুলবাড়িতে চলতি মৌসুমে শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে দেয়া হয় টিন ও নগদ অর্থ।
গত ৭ এপ্রিল উপজেলার ১নং এলুয়াড়ী ইউনিয়ন এর কয়েকটি গ্রামে ব্যাপক শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড় হানা দেয়। এতে চলতি বোরোধান এর ব্যাপক ক্ষতি সাধন হয়েছে সাথে সাথে শিলাবৃষ্টিতে টিনের চালা ফুটো হয়ে নষ্ট হয়ে যায়। ফলে গ্রামের কৃষক ও সাধারণ মানুষ ব্যপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিলেন।
ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতার লক্ষে ফুলবাড়ি উপজেলা প্রশাসন ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে ৮৩ জন কে মোট ৮৬ বাণ্ডিল ঢেউটিন ও বাণ্ডিল
প্রতি ৩০০০/= টাকা করে মোট দুই লক্ষ আটান্ন হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এসময় গনিপুর গ্রামের ভুক্তভোগী মোছাঃ কোহিনুর বেগম বলেন, "হামার যেগলা ক্ষতি হইছে তার চায়ে অল্প পাইছি, তাও হারা সরকারক ধন্যবাদ জানাই" এসময় অন্যান্য ভুক্তভোগীদের মুখে হাসি ফুটে ওঠে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সামিউল ইসলাম ও ফুলবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান মোঃ নবিউল ইসলামসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।
নিউজ ডেস্ক