ঢাকা

শরীয়তপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ হাসপাতালে রেখে স্বজনরা উধাও

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : মিরর নিউজ ছবি : মিরর নিউজ

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের নড়িয়া উপজেলায় সিমু আক্তার (৩৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মরদেহ হাসপাতালে রেখে স্বামী পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। নিহত সিমু আক্তার নড়িয়া পৌরসভার বাড়ৈপাড়া গ্রামের তোতা মিয়ার মেয়ে। তার স্বামী একই এলাকার কুদ্দুস খান।

হাসপাতাল সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে কুদ্দুস খান তার স্ত্রীকে অসুস্থ অবস্থায় নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সিমু আক্তারকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের কাছ থেকে মৃত্যুর খবর শোনার পরপরই স্বামী কুদ্দুস খান কৌশলে হাসপাতাল থেকে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরতরা জানান, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছিল। বর্তমানে মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে।

ঘটনার পর স্বামী বা শ্বশুরবাড়ির কোনো সদস্যকে হাসপাতালে পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



কমেন্ট বক্স