ঢাকা

জেলেদেরও কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রতিমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

জেলে, মৎস্য আহরণকারী ও মৎস্যখামারিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এই কার্ডের মাধ্যমে তাদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা চালুর পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

বুধবার (৬ মে) দুপুরে কাপ্তাই হ্রদে রাঙ্গামাটি মৎস্য উন্নয়ন করপোরেশনের পোনা অবমুক্তকরণ ও জেলেদের ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কাপ্তাই হ্রদে মাছ আহরণকারী জেলেদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে কৃষক কার্ডের আওতায় আনা হবে। এতে প্রায় ১০ ধরনের সরকারি সুবিধা যুক্ত থাকবে, যা তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, মৎস্য উৎপাদন বাড়াতে এবং হ্রদের নাব্যতা ফিরিয়ে আনতে কাপ্তাই হ্রদে দ্রুত খনন কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি জেলেদের বিকল্প আয়ের সুযোগ তৈরিতেও সরকার কাজ করছে।

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, কাপ্তাই লেক দেশের ঐতিহ্যের অংশ। তাই এই জলাধারকে দূষণমুক্ত রাখতে সবাইকে সচেতন ভূমিকা রাখতে হবে।

সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে মৎস্যজীবীদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।



কমেন্ট বক্স