ঢাকা

জ্বালানির দাম বাড়লেও নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে অজুহাত হিসেবে ব্যবহার করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, বাজার পরিস্থিতির ওপর সরকার কঠোর নজরদারি রাখছে এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধির চেষ্টা হলে ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার সিলেট জেলা পরিষদের ন্যাচারাল পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম বাড়ানো যৌক্তিক নয়। বাজার নিয়ন্ত্রণে সরকারের তদারকি অব্যাহত রয়েছে এবং কোনো অসাধু চক্র বাজারে প্রভাব বিস্তারের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, বর্তমানে যে মূল্যস্ফীতির চাপ তৈরি হয়েছে তা সাময়িক। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
খন্দকার আব্দুল মুক্তাদির পণ্য পরিবহন ব্যয় কমাতে বন্দরের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বন্দরের কার্যকারিতা না বাড়ালে সরবরাহ ব্যয় কমানো সম্ভব হবে না।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, চুক্তির কোনো ধারা দেশের স্বার্থের পরিপন্থী হলে তা সংশোধনের সুযোগ রাখা হয়েছে।



কমেন্ট বক্স