ঢাকা

জুম্মার নামাজের পূর্বে নতুন বাজার মসজিদে এমপি মাজেদুর রহমানের গুরুত্বপূর্ণ বক্তব্য

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের নতুন বাজার জামে মসজিদে আজ শুক্রবার (০৮ মে ২০২৬) পবিত্র জুম্মার নামাজের পূর্বে উপস্থিত মুসল্লীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য জনাব অধ্যাপক মাজেদুর রহমান।

এসময় তিনি এলাকার সাধারণ মানুষের বিভিন্ন সুবিধা-অসুবিধা, চলমান উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও সামাজিক উন্নয়নে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

বক্তব্য শেষে এমপি মহোদয় মুসল্লীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।
স্থানীয় মুসল্লীরা জানান, এমপি মহোদয়ের এমন সরাসরি উপস্থিতি ও জনগণের খোঁজখবর নেওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন।



কমেন্ট বক্স