ঢাকা

৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
বরগুনা সদর থানার মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (০৮ মে ২০২৬) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে বরগুনা সদর উপজেলার ১নং বদরখালী ইউনিয়নের কুমড়াখালী ফুলতলা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কুমড়াখালী ফুলতলা আবাসনের সামনে ফুলতলা টু আপগ্রেড বাজারগামী পাকা সড়কে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয় করছে।
সংবাদ পাওয়ার পর অভিযান পরিচালনাকারী পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে পালানোর চেষ্টাকালে আটক করেন। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি করে লাল রঙের শপিং ব্যাগের ভেতরে নীল পলিথিনে মোড়ানো ৩০০ গ্রাম ও ২০০ গ্রামসহ মোট ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন ফোন জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—
১. সাথী আক্তার রুবী (২৫)
পিতা: হেলাল খান
স্বামী: জসীম
মাতা: সালমা বেগম
ঠিকানা: কুমড়াখালী নতুন আবাসন, ৩নং ওয়ার্ড, বদরখালী ইউনিয়ন, বরগুনা।

২. মোঃ দুলাল হাওলাদার (৪২)
পিতা: আব্দুল মালেক হাওলাদার
ঠিকানা: ফুলতলা, ৩নং ওয়ার্ড, বদরখালী ইউনিয়ন, বরগুনা সদর।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, উদ্ধারকৃত গাঁজা তারা বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।

এ বিষয় অফিসার ইনচার্জ মোঃ আবদুল আলীম বলেন গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।



কমেন্ট বক্স