ঢাকা

হাম ও ডেঙ্গু দুই রোগ মোকাবিলায় একসঙ্গে প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য বিভাগ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

দেশে বর্তমানে হামের প্রাদুর্ভাব চললেও সামনে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এ কারণে স্বাস্থ্য বিভাগ হাম নিয়ন্ত্রণের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধেও আগাম প্রস্তুতি শুরু করেছে। সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভাগীয় হাসপাতালগুলোতে ফিল্ড হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

ইতোমধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. মিলন অডিটোরিয়াম প্রাঙ্গণে ২০ শয্যার একটি ফিল্ড হাসপাতাল প্রস্তুত করা হয়েছে। স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাতের কারণে এডিস মশার বিস্তার বাড়তে পারে, ফলে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ার আশঙ্কা রয়েছে।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আরও কয়েকজন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ অবস্থায় স্বাস্থ্য মন্ত্রণালয় হাম পরিস্থিতি মোকাবিলার পাশাপাশি সম্ভাব্য ডেঙ্গু সংকট সামাল দিতেও প্রস্তুতি জোরদার করছে।

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, হামের মতো ডেঙ্গুর ক্ষেত্রেও আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের ভাষ্য, হাসপাতালে পর্যাপ্ত শয্যা, চিকিৎসক ও প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিত করা গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সহজ হবে।




কমেন্ট বক্স