ঢাকা

ইসরায়েলের কারাগারে ছেলেকে বন্দী দেখে আনন্দে আত্মহারা ফিলিস্তিনি মা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় দেড় বছর ধরে নিখোঁজ থাকা এক যুবককে মৃত ভেবে শোক পালন করেছিল তার পরিবার। এমনকি তার মৃত্যু সনদও সংগ্রহ করা হয়েছিল। তবে সম্প্রতি জানা গেছে, ২৫ বছর বয়সী ঈদ নাঈল আবু শার জীবিত আছেন এবং ইসরায়েলের ওফার কারাগারে বন্দী অবস্থায় রয়েছেন।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর কাজের সন্ধানে গাজার নেটজারিম করিডরের কাছে গিয়ে নিখোঁজ হন ঈদ। এলাকাটি ‘অ্যাক্সিস অব ডেথ’ নামে পরিচিত, যেখানে বহু ফিলিস্তিনি নিহত বা নিখোঁজ হয়েছেন। ছেলের খোঁজে তার পরিবার বিভিন্ন হাসপাতাল, মর্গ এবং মানবাধিকার সংস্থার দ্বারস্থ হলেও কোনো তথ্য পায়নি।

একপর্যায়ে পরিবার তাকে মৃত ধরে নেয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মৃত্যু সনদ সংগ্রহ করা হয় এবং শোক পালনের আয়োজনও করা হয়েছিল। তবে ঈদের মা মাহা আবু শার কখনো আশা ছাড়েননি। তিনি বিশ্বাস করতেন, তার ছেলে জীবিত আছে।

সম্প্রতি মুক্তি পাওয়া এক সাবেক বন্দী কারাগারে ঈদকে দেখেছেন বলে জানান। পরে এক আইনজীবী ফোন করে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেন। এই খবর পাওয়ার পর পরিবারের শোকের পরিবেশ মুহূর্তেই আনন্দে বদলে যায়।





কমেন্ট বক্স