ঢাকা

এন এস রাজা সুব্রামানি হচ্ছেন ভারতের নতুন সেনাপ্রধান

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

ভারতের সেনাবাহিনীর নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন এন এস রাজা সুব্রামানি। দেশটির কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আগামী ৩০ মে বর্তমান সেনাপ্রধান জেনারেল অনিল চৌহানের মেয়াদ শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন রাজা সুব্রামানি। বর্তমানে তিনি ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে তিনি ভারতীয় সেনাবাহিনীর উপ-সেনাপ্রধান এবং জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ সামরিক জীবনে ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংঘাতপ্রবণ এলাকায় দায়িত্ব পালন করেছেন তিনি।



কমেন্ট বক্স