ঢাকা

দুই দশক পর টেংরাটিলায় নতুন করে গ্যাস কূপ খননের উদ্যোগ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

পেট্রোবাংলা ২০০৫ সালের ভয়াবহ ব্লোআউটের দুই দশক পর আবারও টেংরাটিলা গ্যাসক্ষেত্রে গ্যাস অনুসন্ধানের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান প্রতিষ্ঠান বাপেক্সকে প্রাথমিকভাবে দুটি কূপ খননের প্রস্তুতি নিতে বলা হয়েছে।

জানা গেছে, ২০১৬ সাল থেকে চলা নাইকো রিসোর্সেসের সঙ্গে ক্ষতিপূরণ সংক্রান্ত দীর্ঘ আইনি জটিলতা নিষ্পত্তির পর নতুন করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। পেট্রোবাংলার চেয়ারম্যান মো. এরফানুল হক জানিয়েছেন, বাপেক্স ইতোমধ্যে ডিপিপি বা প্রকল্প প্রস্তাব তৈরির কাজ শুরু করেছে। সরকারের চূড়ান্ত অনুমোদন মিললে আগামী বছর থেকেই নতুন কূপ খননের কাজ শুরু হতে পারে।

২০০৫ সালে কানাডীয় কোম্পানি নাইকো রিসোর্সেস টেংরাটিলায় গ্যাস কূপ খননের সময় জানুয়ারি ও জুন মাসে দু’দফা ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে বিপুল পরিমাণ গ্যাস পুড়ে নষ্ট হয় এবং পরিবেশেরও ব্যাপক ক্ষতি হয়। আন্তর্জাতিক সালিসি আদালত ইকসিড পরে নাইকোকে বাংলাদেশকে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেয়।

বিশেষজ্ঞদের মতে, বিস্ফোরণে ক্ষতি হলেও টেংরাটিলার বিভিন্ন স্তরে এখনও উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস মজুত থাকতে পারে। ভূতত্ত্ববিদ ড. বদরুল ইমাম বলেন, নতুন জরিপ ও কূপ খননের মাধ্যমে প্রকৃত মজুত সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হবে।



কমেন্ট বক্স