ঢাকা

বিশ্বজুড়ে ৯ হাজার প্রতিষ্ঠানে সাইবার হামলার প্রভাব

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ার একাধিক বিশ্ববিদ্যালয় ও স্কুলে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে হাজার হাজার শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

হ্যাকিং গ্রুপ শাইনি হান্টারস এই হামলার দায় স্বীকার করেছে। তাদের আক্রমণের ফলে বিশ্বের বহু প্রতিষ্ঠানে ব্যবহৃত ক্যানভাস সাময়িকভাবে অচল হয়ে পড়ে।

প্রতিষ্ঠানটির মালিক সংস্থা ইন্সট্রাকচার জানায়, দ্রুত ব্যবস্থা নিয়ে সিস্টেম আংশিকভাবে পুনরায় চালু করা হলেও কিছু বিশ্ববিদ্যালয় এখনো সমস্যার মুখে রয়েছে।

এই সাইবার হামলার কারণে প্রায় ৯ হাজার শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। পরীক্ষার মৌসুমে এমন ঘটনা ঘটায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়। যুক্তরাষ্ট্রের কিছু বিশ্ববিদ্যালয় পরীক্ষা স্থগিত করে নতুন সময়সূচি ঘোষণা করতে বাধ্য হয়েছে।

মিসিসিপি স্টেট ইউনিভার্সিটিসহ কয়েকটি প্রতিষ্ঠানে ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে। অনেক শিক্ষার্থী জানিয়েছেন, তারা পরীক্ষার কাজ শেষ করলেও সিস্টেম ডাউন থাকায় তা সেভ হয়নি, ফলে পুনরায় পরীক্ষা দিতে হতে পারে।



কমেন্ট বক্স