ঢাকা

প্রতিটি শিশুমৃত্যুর দায় রাষ্ট্রের: স্বাস্থ্য সচিব

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত


দেশে চলমান হামের প্রাদুর্ভাব এবং এ রোগে শিশু মৃত্যুর ঘটনাগুলোর কারণ অনুসন্ধানে সরকার তদন্ত কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। তিনি বলেছেন, প্রতিটি মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন এবং এ বিষয়ে রাষ্ট্রের দায়বদ্ধতা রয়েছে।

শনিবার রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এর ডা. মিল্টন হলে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘হামের প্রাদুর্ভাব ও উত্তরণের পথ’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম। এতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

স্বাস্থ্য সচিব বলেন, দেশে সাম্প্রতিক সময়ে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার বিষয়টিকে গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে। আক্রান্ত শিশুদের চিকিৎসা, টিকাদান কার্যক্রম জোরদার এবং রোগের বিস্তারের কারণ নির্ণয়ে সংশ্লিষ্ট বিভাগগুলো কাজ করছে বলেও জানান তিনি।

তিনি বলেন, “হামে শিশু মৃত্যুর ঘটনাগুলো তদন্ত করা হচ্ছে। তদন্ত প্রতিবেদন সম্পন্ন হলে তা জনসম্মুখে প্রকাশ করা হবে। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে প্রতিটি ঘটনার কারণ খুঁজে বের করা এবং ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেয়া।”

গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, টিকাদান কর্মসূচির ঘাটতি, সচেতনতার অভাব এবং কিছু এলাকায় স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতার কারণে হামের সংক্রমণ বাড়তে পারে। তারা দ্রুত জাতীয় পর্যায়ে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের আহ্বান জানান।

এ সময় বিশেষজ্ঞরা শিশুদের নিয়মিত টিকা নিশ্চিত করা, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসা প্রস্তুতি রাখার ওপর গুরুত্বারোপ করেন।




কমেন্ট বক্স