ঢাকা

রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

রাজশাহীর পুঠিয়ায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে রাশেদুল ইসলাম স্বরণ (৪০) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার কান্দ্রা এলাকা থেকে তাকে আটক করা হয়।

স্বরণ পুঠিয়া পৌর ছাত্রলীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এবং স্থানীয়ভাবে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে পুলিশ জানিয়েছে। তিনি কান্দ্রা গ্রামের মৃত সৈয়দ শাহজামাল আলীর ছেলে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, স্বরণ দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংগঠিত করে রাষ্ট্রবিরোধী তৎপরতার পরিকল্পনা করছিলেন। নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ করতেই তাকে আটক করা হয়েছে।




কমেন্ট বক্স