ঢাকা

তিন শ্রেণির মানুষকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

কোরআন ও হাদিসে আল্লাহর দয়া, করুণা ও সাহায্যের কথা উল্লেখ আছে। তবে এমন তিন শ্রেণির মানুষ আছেন যাদের সাহায্যকে আল্লাহ তাআলা নিজের ওপর আবশ্যক করেছেন।

হজরত আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহ তিন প্রকার মানুষের সাহায্য করা নিজের কর্তব্য করেছেন।
১. আল্লাহর পথে জিহাদকারী,
২. মুকাতাব দাস—যে স্বাধীনতার জন্য নির্ধারিত অর্থ পরিশোধে আন্তরিক,
৩. এবং বিবাহপ্রত্যাশী ব্যক্তি—যে বিয়ের মাধ্যমে পবিত্র জীবন যাপন করতে চায়।

বিবাহ সম্পর্কে কোরআনে বলা হয়েছে—
“তোমাদের মধ্যে যারা বিবাহহীন তাদের বিবাহ দাও। আর তোমাদের দাস-দাসীদের মধ্যে যারা সৎ তাদেরও। তারা যদি অভাবগ্রস্ত হয়, তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের অভাবমুক্ত করবেন। নিশ্চয় আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ।”

ইসলামের প্রাথমিক যুগে দাসপ্রথা বিদ্যমান ছিল। যুদ্ধবন্দিদের হত্যা না করে বা কারাগারে না রেখে সমাজে কাজ করার সুযোগ দেওয়া হতো। নবী করিম (সা.) তাদের প্রতি উত্তম আচরণের নির্দেশ দিয়েছেন। যারা মুক্তির জন্য মনিবের সঙ্গে নির্দিষ্ট অর্থের চুক্তি করত, তাদের বলা হতো মুকাতাব দাস। হাদিসে উল্লেখ রয়েছে, এমন দাসকেও আল্লাহর বিশেষ সাহায্য প্রাপ্য বলে ঘোষণা করা হয়েছে।



কমেন্ট বক্স