ঢাকা

হানিফসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

জুলাই-আগস্ট আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল অভিযোগ আমলে নিয়ে এ নির্দেশ দেন। আদালত আসামিদের আগামী ১৪ অক্টোবরের মধ্যে গ্রেফতার করে হাজির করার নির্দেশ দিয়েছে।

প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন গাজী এমএইচ তামিম। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, মঈনুল করিম ও সহিদুল ইসলাম। শুনানি শেষে আদালত অভিযোগ আমলে নিয়ে চার আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এর আগে রোববার প্রসিকিউশন আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করে। অভিযোগপত্রে উসকানিমূলক বক্তব্য, ষড়যন্ত্র এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার তিনটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়। আদালত প্রসিকিউশনের আবেদন বিবেচনা করে অভিযোগগুলো গ্রহণ করে।

অন্য তিন আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। চারজনই বর্তমানে পলাতক রয়েছেন।

উল্লেখ্য, গত জুলাই-আগস্ট আন্দোলনের সময় কুষ্টিয়ায় সংঘটিত হামলায় ছয়জন নিহত ও কয়েকজন আহত হন। এ ঘটনায় হাসানুল হক ইনু ও মাহবুবউল আলম হানিফসহ কয়েকজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে সংশ্লিষ্ট সংস্থা প্রতিবেদন দাখিল করে।



কমেন্ট বক্স