ঢাকা

স্ত্রী-মেয়েসহ সাবেক মন্ত্রী নানকের ৫৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী ও মেয়ের নামে থাকা ৫৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। আদালতের এ সিদ্ধান্ত আসে দুদকের আবেদনের ভিত্তিতে।

সোমবার (১৭ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। অনুসন্ধানকারী দুদকের উপ-পরিচালক মনিরুজ্জামান আবেদনে উল্লেখ করেছেন, এসব হিসাবের মধ্যে মোট ২ কোটি ৮৯ লাখ টাকা রয়েছে।

আবেদনে বলা হয়েছে, নানক, তার স্ত্রী সৈয়দা আরজুমান বানু ও মেয়ে এস আমরীন রাখীর নামে থাকা ব্যাংক হিসাব এবং স্ত্রীর প্রতিষ্ঠান এমএস ডন অ্যাডভারটাইজিংয়ের বিভিন্ন হিসাবের মাধ্যমে সন্দেহজনকভাবে ৩২ কোটি ১৮ লাখ টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে।

দুদক জানিয়েছে, তদন্তে দেখা গেছে, নানক ও তার পরিবারের সদস্যরা বিভিন্ন চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব ও এফডিআর থেকে অর্থ বেহাত করার চেষ্টা করছেন। তাই অভিযোগের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে ব্যাংক হিসাব দ্রুত অবরুদ্ধ করার প্রয়োজন দেখা দিয়েছে।



কমেন্ট বক্স