ঢাকা

হাদির খুনিদের গ্রেপ্তার করতে না পারার খেসারত দিল সিয়াম

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি ; সংগৃহীত ছবি ; সংগৃহীত

রাজধানীর মগবাজার ফ্লাইওভার থেকে ছোড়া বোমা বিস্ফোরণে সিয়াম নামের এক যুবক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (২৪ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান।

স্ট্যাটাসে জামায়াত আমির নিহত সিয়ামের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ তাআলা যেন তাকে ক্ষমা করেন, তার ওপর রহমত বর্ষণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দেন।

একই পোস্টে ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে জড়িতদের এখনো গ্রেপ্তার করতে না পারার খেসারত দিতে হয়েছে নিরীহ সিয়ামকে। তিনি দাবি করেন, একটি দুষ্টচক্র দেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে।

তিনি আরও বলেন, প্রশাসনকে দায়িত্বশীল ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে এবং জনগণকেও এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

উল্লেখ্য, বুধবার রাতে রাজধানীর মগবাজার মুক্তিযোদ্ধা গলির সামনে ফ্লাইওভারের ওপর থেকে বোমা নিক্ষেপ করা হলে বিস্ফোরণে সিয়াম (২০) নামে এক যুবক নিহত হন। ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।



কমেন্ট বক্স