ঢাকা

সব ভয় ও দ্বিধা কাটিয়ে ভোটকেন্দ্রে আসুন: ডা. শফিকুর রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নতুন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশবাসীকে নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এ আহ্বান জানান।



ভোটকে তিনি শুধু ব্যক্তিগত অধিকার হিসেবে নয়, বরং ‘শহীদদের রক্তে রঞ্জিত আমানত’ হিসেবে উল্লেখ করেন। নির্বাচনের পবিত্রতা রক্ষায় জনগণকে সর্বোচ্চ সতর্ক থাকারও পরামর্শ দেন তিনি।

ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, “আলহামদুলিল্লাহ। একটি ঐতিহাসিক দিনের সূচনালগ্নে দাঁড়িয়ে আছি আমরা। দীর্ঘ প্রতীক্ষা ও ত্যাগের পর আজ সেই দিন, যখন মহান আল্লাহর ওপর ভরসা করে ঐক্যবদ্ধ বাংলাদেশকে সঙ্গে নিয়ে জাতির নতুন অধ্যায় রচনার পথে আমরা শামিল হয়েছি।”

তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সব ভয় ও দ্বিধা কাটিয়ে ভোটকেন্দ্রে আসুন। উৎসবমুখর পরিবেশে আপনার পছন্দের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীকে ভোট দিন।”

একই সঙ্গে ভোট গ্রহণ থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত যে কোনো ধরনের কারচুপি, অনিয়ম বা ভোট ডাকাতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সজাগ থাকার আহ্বান জানান জামায়াত আমির।

তিনি আরও বলেন, “আজকের এই ভোট কেবল একটি ব্যক্তিগত অধিকার নয়; এটি শহীদদের রক্তে রঞ্জিত এমন এক আমানত, যা আমাদের আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য, নিরাপদ ও ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ার চাবিকাঠি। ধৈর্য ও শৃঙ্খলার সঙ্গে ভোটকেন্দ্রে যান এবং এই পবিত্র আমানত রক্ষা করুন।”

পোস্টের শেষাংশে তিনি আল্লাহর সাহায্য কামনা করে বলেন, যারা সত্য ও ন্যায়ের পথে থাকে তাদের প্রচেষ্টা কখনও বৃথা যায় না।




কমেন্ট বক্স