ঢাকা

আমাকে উদ্দেশ্য করে মানহানির চেষ্টা করা হচ্ছে

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি সংগৃহী ছবি সংগৃহী


অভিনয় জগত থেকে সিনেমায় আসার পর থেকে জনপ্রিয়তা আরও বেড়েছে মেহজাবীন চৌধুরী–এর। সম্প্রতি মাদকসংক্রান্ত অভিযোগ ও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী।

জানা যায়, বিদেশ থেকে অবৈধভাবে মদ বহনের অভিযোগে তাকে একবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছিল। ওই সময় দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তিনি ও তার সঙ্গে থাকা স্বামী পরিচালক-প্রযোজক আদনান আল রাজীব এবং চলচ্চিত্র পরিচালক শঙ্খ দাসগুপ্ত বিমানবন্দর থেকে বেরিয়ে যান। বিষয়টি নিয়ে কাস্টমস কর্তৃপক্ষের ভূমিকা প্রশ্নের মুখে পড়ে।

পরে মেহজাবীন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে বলেন, তাকে উদ্দেশ্য করে বিভিন্নভাবে মানহানির চেষ্টা করা হচ্ছে। তিনি জানান, এর আগেও একটি মামলায় হয়রানির শিকার হয়ে আদালত থেকে অব্যাহতি পেয়েছেন। পাশাপাশি সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি ও ভিডিও ব্যবহার করে তাকে বিব্রত করার অভিযোগ তোলেন তিনি।

সবশেষে তিনি ভক্তদের সমর্থন কামনা করে জানান, তিনি শুধু নিজের কাজ নিয়েই মনোযোগী থাকতে চান। তবে তার পোস্টের মন্তব্যের ঘর বন্ধ থাকায় কেউ প্রতিক্রিয়া জানাতে পারেননি।




কমেন্ট বক্স