ঢাকা

একতরফা যুদ্ধবিরতি ‘লেবাননের প্রতি অপমান’: হিজবুল্লাহ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ একতরফা যুদ্ধবিরতি প্রস্তাবকে “লেবাননের প্রতি অপমান” বলে আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে।

গোষ্ঠীটির মহাসচিব নাঈম কাসেম আল মানার টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, একতরফা শর্ত চাপিয়ে যুদ্ধবিরতি গ্রহণযোগ্য নয়। তিনি জানান, ২০২৪ সালের নভেম্বর থেকে শুরু হওয়া ১৫ মাসের যুদ্ধবিরতির মতো পরিস্থিতিতে আর ফিরতে চায় না হিজবুল্লাহ।

কাসেমের অভিযোগ, ওই সময়ে ইসরায়েল ইচ্ছামতো হামলা চালালেও হিজবুল্লাহ সংযম দেখিয়েছে। তার দাবি, তারা তখন কূটনৈতিক সমাধানের অপেক্ষায় ছিল, কিন্তু কোনো ফল আসেনি।

এদিকে লেবাননের পরিস্থিতি এখনও অস্থির। দিনভর হাজার হাজার মানুষ দক্ষিণ লেবাননের দিকে যাতায়াত করেন। সকালে দক্ষিণমুখী সড়কে ব্যাপক যানজট দেখা গেলেও বিকেল ও সন্ধ্যায় উত্তরমুখী সড়কেও ভিড় বাড়ে।

অনেকেই নিজেদের বাড়িঘর পরিদর্শন ও প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহের জন্য দক্ষিণে গেলেও বেশিরভাগই সেখানে রাত না থেকে আবার রাজধানী বৈরুতসহ বড় শহরে ফিরে আসছেন। যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা ও আস্থাহীনতার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।



কমেন্ট বক্স