ঢাকা

নাটোরে পুলিশের সামনেই পাম্প কর্মীদের মারধরের শিকার গ্রাহকরা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি:মিরর নিউজ ছবি:মিরর নিউজ

নাটোরে বাকবিতণ্ডার একপর্যায়ে গ্রাহকদের ওপর হামলা চালিয়েছে পাম্প কর্মীরা| এতে দুইজন গ্রাহক আহত হন| শনিবার বিকেলে শহরের বড় হরিশপুর এলাকার মেসার্স রহিম ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে|

নাটোর প্রতিনিধি :প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই পাম্পটিতে ফুয়েলকার্ড যাচাই সাপেক্ষে গ্রাহকদের তেল সরবরাহ করা হচ্ছিল| দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শত শত মোটরসাইকেল চালক তেলের জন্য অপেক্ষা করছিলেন| 

বিকেল ৫টায় তেল সরবরাহের নির্ধারিত সময় শেষ হওয়ার কথা থাকলেও তখনও লাইনে অনেক গ্রাহক অপেক্ষায় ছিলেন| পাম্প কর্তৃপক্ষ হঠাৎ তেল দেওয়া বন্ধের ঘোষণা দিলে উপস্থিত বাইকাররা উত্তেজিত হয়ে ওঠেন| একপর্যায়ে গ্রাহকদের সাথে পাম্প কর্মীদের  কথাকাটাকাটি শুরু হয়

পরে পাম্পকর্মীর পাম্পে থাকা বাস ট্রাকের চালক ও হেলপারদের  সাথে নিয়ে গ্রাহকদের ওপর হামলা চালায়| তাদের মারপিটে দুইজন গ্রাহক আহত হন| এঘটনায় আহত দুই গ্রাহকের পরিচয় জানা যায়নি

 এ বিষয়ে রহিম ফিলিং স্টেশনের মালিকের ছেলে ও ফিলিং স্টেশনের পরিচালক সাকিব জানান, সকাল থেকেই ফুয়েল কার্ডের মাধ্যমে তেল দেওয়া হবে এমন খবর ছড়িয়ে পড়লে বাইকারদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। অনেকেই কার্ড ছাড়াই তেল নিতে চান। জেলা প্রশাসনের নির্ধারিত সময় পার হওয়ার পরও কিছু বাইকার তেল নেওয়ার চেষ্টা করেন। তেল না দেওয়ায় তারা সড়ক অবরোধ করেন। এক পর্যায়ে এক বাইকার উপস্থিত এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে গালিগালাজ করলে উভয়ের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। তবে এ ঘটনায় পাম্প কর্তৃপক্ষের কেউ জড়িত নয় বলে দাবি করেন তিনি।

সদর থানার ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, ফিলিং স্টেশনটি সড়কের পাশে হওয়ায় স্বাভাবিকভাবেই সেখানে রাস্তায় ভিড় হয়। নির্ধারিত সময়ের পর তেল নিতে চাওয়াকে কেন্দ্র করে পাম্পে ধস্তাধস্তির ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।



কমেন্ট বক্স