ঢাকা

শিক্ষা মন্ত্রণালয়ে কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না : শিক্ষামন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
শিক্ষা মন্ত্রণালয়ে দুর্নীতি বরদাশত করা হবে না এবং কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি আরও বলেন, শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে আর সরাসরি মন্ত্রণালয়ে আসার প্রয়োজন নেই।


রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি।


শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা খাতে সরকার অত্যন্ত আন্তরিক। শিক্ষকদের মূল্যায়ন, বেতন-স্কেলসহ অন্যান্য ন্যায্য দাবি নিয়ে প্রস্তাবনা তারেক রহমান–এর কাছে উপস্থাপন করা হবে।


এ সময় সেখানে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন। তিনি বলেন, গুণগত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে এবং শিক্ষাকে রাজনীতিকরণের সুযোগ দেওয়া হবে না।


এ ছাড়া তিন ক্যাটাগরির শিক্ষা কারিকুলামের মধ্যে সামঞ্জস্য আনার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
 



কমেন্ট বক্স