ঢাকা

সংরক্ষিত নারী আসনে আলোচনায় কাদের মোল্লার মেয়ে আমাতু্ল্লাহ শারমিন

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর যেসব নেতারা সংগঠনের জন্য ফাঁসির দড়ি গলায় নিয়েছেন এবং কারাগারে প্রাণ হারিয়েছেন, তাদের মধ্যে অনেক নেতার সন্তানেরাই ত্রয়োদশ জাতীয় সংসদে জায়গা পেয়েছেন।

স্বৈরাচার হাসিনার আদালতে প্রথম ফাঁসির রায় কার্যকর করা হয় আব্দুল কাদের মোল্লার। এর পর কামারুজ্জামান, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মতিউর রহমান নিজামী এবং মীর কাসেম আলীর। সর্বশেষ কারাগারে নির্যাতনের শিকার হয়ে শহিদ হন আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী।

এদের মধ্যে কামারুজ্জামান ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সন্তানেরা নির্বাচনে না আসলেও উচ্চকক্ষে আলোচনায় রয়েছেন আলী আহসান মাবরুর।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রয়াত আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন পাবনা-১ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

পিরোজপুর-১ (পিরোজপুর সদর, ইন্দুরকানী ও নাজিরপুর) আসন থেকে সাবেক নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য মরহুম আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর ছোট ছেলে আল্লামা মাসুদ সাঈদী নির্বাচিত হয়েছেন।

ঢাকা-১৪ আসন থেকে জামায়াতের সাবেক কেন্দ্রীয় নির্বাহী সদস্য মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে সংরক্ষিত ৫০টি আসন হলে মোট প্রাপ্ত আসনের অনুপাতে ১১টি নারী আসন পাবে জামায়াতে ইসলামী। এসব আসনে কারা সংসদে যাবে, বিষয়টি নিয়ে আলোচনা চলছে জামায়াতের নীতিনির্ধারণী সভায়। এই আলোচনার মধ্যে রয়েছেন হাসিনার আদালতে প্রথম শহিদ আব্দুল কাদের মোল্লার কন্যা আমাতুল্লাহ শারমীন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ বিভাগের সদস্য সচিবের দায়িত্বে আছেন। একই সঙ্গে তিনি মেডিকেল থানার কর্মপরিষদ সদস্য।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও মহিলা বিভাগে ব্যাপক পরিচিতি রয়েছে আমাতুল্লাহর। জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখযোদ্ধা ছিলেন তিনি। ৫ আগস্টের পরও টকশোসহ রাজপথের আন্দোলনে সক্রিয় ছিলেন আমাতুল্লাহ।

জামায়াত নেতা কাদের মোল্লার শুধু উত্তরসূরি নয়, সংসদের একজন যোগ্য প্রতিনিধি এবং শহিদ পরিবারের প্রতি দায়িত্ববোধ থেকে তার পরিবার থেকে সংরক্ষিত নারী আসনে আমাতুল্লাহকে চায় তৃণমূল জামায়াতের বড় একটি অংশ।

তৃণমূল জামায়াতের নেতাকর্মীরা মনে করেন, হাসিনার আমল থেকে শুরু করে এখন পর্যন্ত শহিদ কাদের মোল্লার পরিবারকে সামনে দেখা যায়নি। অনেকটা হারিয়ে যাওয়ার পথে মোল্লা পরিবার। তার পরিবার থেকে কেউ সংসদে এলে কাদের মোল্লা সবার মাঝে বেঁচে থাকবেন।



কমেন্ট বক্স